ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ, গণনা শুরু

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ, গণনা শুরু
×

জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ছবি-সমকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ১৮:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এসময় ভোট গণনা শুরুরও ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে- ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।

এর আগে, সকাল নয়টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি, ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স আনা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।

উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটার ভোট ছিলো। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

আরও পড়ুন

×