ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিরপুরে বহুতল ভবনে আগুন, আটকেপড়া ১৬ জনকে উদ্ধার

মিরপুরে বহুতল ভবনে আগুন, আটকেপড়া ১৬ জনকে উদ্ধার
×

মিরপুর ২ নম্বর সেকশনে ১১তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন 

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ১৫:৫২

রাজধানীর মিরপুরে বহুতল একটি ভবনে আগুন লেগেছে। মিরপুর ২ নম্বর সেকশনে স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। সোমবার দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

সেখানে আটকেপড়া ১৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ৯ জন নারী। 

ভবনে আটকেপড়া চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৫৮ মিনিটে। চারটি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে আরও দুটি ইউনিট সেখানে যাচ্ছে।

 

 

আরও পড়ুন

×