ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলশানে শুরু হচ্ছে ‘চাঁদ রাত উৎসব’

গুলশানে শুরু হচ্ছে ‘চাঁদ রাত উৎসব’
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১২:৪৫

রাজধানীর গুলশানে শুরু হচ্ছে 'চাঁদ রাত  উৎসব ২০২৬'। এ উপলক্ষ্যে আজ বুধবার গুলশান ২ লেক পার্কে শুরু হবে তিনদিনের মেলা। গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে এই উৎসব প্রতিদিন বিকেল ৪টা থেকে চলবে সেহরি পর্যন্ত। ব্যাংক এশিয়ার প্রধান পৃষ্ঠপোষকতায় উৎসব ব্যবস্থাপনা করছে এক্সট্রাচিজ। 

উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন। ৩০টিরও বেশি নামি ব্র্যান্ড বিশেষ স্টল নিয়ে হাজির হবে, যেখানে মিলবে লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আইপিডিসি ফাইন্যান্সের সৌজন্য ‘হেনা লাউঞ্জ’। খাবারের জন্য থাকছে ফুড জোন।

সাংস্কৃতিক অঙ্গনকেও উৎসবে গুরুত্ব দেওয়া হয়েছে। রাতের আয়োজনে থাকছে সুফি সংগীত, গজল এবং কাওয়ালি পরিবেশনা। পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য থাকছে পুতুল নাচ। দর্শনার্থীদের জন্য পার্কজুড়ে হাই-স্পিড ইন্টারনেট নিশ্চিত করবে রেডডাটা। এ আয়োজনে মিডিয়া পার্টনার সমকাল।

আয়োজন সম্পর্কে গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর বলেন, ‘আমাদের মূল লক্ষ্য নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে পুরনো দিনের সেই চাঁদ রাতের নস্টালজিয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আমেজ নতুন করে ফিরিয়ে আনা। আশা করছি এ আয়োজন ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।’ সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×