ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রূপায়ণ সিটি উত্তরায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১৮:২৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপায়ণ সিটি উত্তরায় এক আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় রূপায়ণ ম্যাজেস্টিক মাঠে জামাতের আয়োজন করা হয়।

ঈদ জামাতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ইমামতিতে রূপায়ণ সিটির নাগরিক, শিশু-কিশোর, রাজনীতিবিদ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি, যেখানে সমমনা মানুষদের জন্য আধুনিক নাগরিক সুবিধাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের বিশেষ ব্যবস্থা রয়েছে। ঈদুল ফিতরের এ আয়োজনও তারই একটি অংশ, যা সবাইকে একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

আরও পড়ুন

×