ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও জেনেরিক হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি সই

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও জেনেরিক হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি সই
×

চুক্তি সই অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১৮:৪৯

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল (এনএইচসিআইএস) এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়। এর মাধ্যমে তাদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতভিত্তিক একটি যৌথ সহযোগিতামূলক অংশীদারত্বের আনুষ্ঠানিক সূচনা হলো।

অনুষ্ঠানে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনজাম আনসার এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. ফয়সাল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যখাতের সম্মিলিত শক্তিকে কাজে লাগানো হবে, যা উভয় প্রতিষ্ঠানের নেতৃত্বের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। যৌথ স্বাস্থ্য ও শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীদের পরিবারসহ সংশ্লিষ্ট সবার জন্য কার্যকর ও ইতিবাচক সুফল নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বৃহত্তর সমাজে স্বাস্থ্য, সুস্থতা ও শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
 

আরও পড়ুন

×