ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আজগর আলী হাসপাতালে ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদযাপন

আজগর আলী হাসপাতালে ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদযাপন
×

আজগর আলী হাসপাতালে ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদযাপনের সময়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২১:২৪

রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনদিনব্যাপী ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ-২০২৬’ উদযাপিত হয়েছে। ১০ মে থেকে ১২ মে পর্যন্ত আয়োজিত এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ার্ড নার্সেস সেভ লাইভস।’ 

সপ্তাহটি উদযাপনে হাসপাতালের নার্সিং টিম নানা কর্মসূচি পরিচালনা করে। এর মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, রুম অব হরর, র্যা লি, স্বাস্থ্যসেবায় নার্সদের ক্ষমতায়ন বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিইও অ্যান্ড ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস প্রফেসর ডা. জাবরুল এসএম হক, হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, ফজলুর রহমান নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট-এর প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস এবং জেনারেল ম্যানেজার (নার্সিং) সেলিনা আক্তার।

তারা নার্সদের অবদানের প্রশংসা করেন এবং রোগীর জীবন রক্ষায় দক্ষ ও ক্ষমতায়িত নার্সিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের কনসালটেন্ট, ম্যানেজমেন্ট প্রতিনিধি, নার্সিং টিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×