ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খোঁজ মিলেছে কলাবাগান থানার সেই এসআইয়ের

খোঁজ মিলেছে কলাবাগান থানার সেই এসআইয়ের
×

উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ২১:২৮

রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ২০ দিন পর এসআই রাকিবুল হাসান সরকারের সন্ধান পেয়েছে পুলিশ। 

বুধবার সকালে গুলিস্তানের সরকারি কর্মজীবী হাসপাতালে তাকে পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম এ গুলশান সমকালকে বলেন, কিছুটা অসুস্থ থাকায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে ভোরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নিখোঁজ থাকার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এতদিন তিনি ঢাকাতেই বিভিন্ন স্থানে ছিলেন। প্রযুক্তিগত তদন্তে এমনটা জানা গেছে।

পুলিশ জানায়, কলাবাগান থানার পুলিশ ব্যারাকে থাকতেন রাকিবুল। গত ২৯ এপ্রিল রাত্রিকালীন ডিউটির কথা বলে তিনি ব্যারাক থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর থানায় জিডি করা হয় এবং সারা দেশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়। পরিবারের সদস্যরাও তার অবস্থান সম্পর্কে কিছু জানতেন না। 

 

আরও পড়ুন

×