গুলশানে খোলা স্থানে কোরবানি নিরুৎসাহিত করল সোসাইটি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০০:০৬
গুলশান এলাকায় উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন ও লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এলাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত রোববার এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করা হয় না। তিনি বাসিন্দাদের নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত পশু জবাইখানায় কোরবানি সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।
সিটি করপোরেশনের নির্ধারিত জবাইখানার ঠিকানা: ৪৫ তাজউদ্দীন সরণি, মহাখালী, কভিড হাসপাতালের পেছনে। এ বিষয়ে যে কোনো সহায়তা বা পরামর্শের জন্য ০১৭১৫-৮৮২১১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
- বিষয় :
- কোরবানি
