ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নগরবাসীর ভোগান্তি

৫৭ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা

৫৭ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৯:৫৯

| প্রিন্ট সংস্করণ

বর্ষা মৌসুম আসার আগেই মাঝারি বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। মাত্র ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।
আবহাওয়া অফিস জানায়, গতকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 
এতেই অনেক এলাকায় পানি জমে যায়। কিছু এলাকায় হাঁটুপানি জমে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। লেগে যায় যানজট। আর কোরবানির পশুর হাট ও তার আশপাশের এলাকায় তৈরি হয় ভয়াবহ অবস্থা। ঈদে ঘরমুখী মানুষসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।

গতকাল সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বেলা ১১টার দিকে রাজধানীর আকাশ অন্ধকার হয়ে আসে। এর পরপরই শুরু হয় ভারী বৃষ্টিপাত। আর তাতেই বিভিন্ন সড়কে পানি জমে যায়। রাজধানীর জিগাতলা, নিউমার্কেট, মিরপুরের কালশী, ১০ নম্বর, কারওয়ান বাজার, নিউমার্কেট, গ্রিন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, মাত্র দুই থেকে তিন ঘণ্টার মাঝারি বৃষ্টিতেই ওই সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা কাওসার হোসেন বলেন, জিগাতলা থেকে হাজারীবাগ যাওয়ার রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আশপাশে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
রাজধানীর নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার 
সৃষ্টি হয়। গ্রিন রোডের বাসিন্দা নুরুন নাহার বলেন, কিছু কেনাকাটার জন্য বাইরে বেরিয়েছিলেন। কিন্তু ফেরার পথে রাস্তার 
কয়েক স্থান একেবারে ডুবে ছিল। রিকশায় চলতে ভয় করছিল।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো 
হয়েছে, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়।

আরও পড়ুন

×