ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
×

বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: মামুনুর রশিদ

সমকাল প্রতিবেদ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১২:১৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১২:৫৭

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে অবমাননা করা হয়েছে। 

বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা ও সায়েন্সল্যাব ছাড়া অন্য কোথাও কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে সায়েন্সল্যাব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। 

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধের কারণে ধানমন্ডি-নিউমার্কেট সড়ক ও সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কের দুইপাশে থেমে আছে সারি সারি যানবাহন। কর্মদিবসে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। অনেকেই বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। 

আরও পড়ুন

×