ঢাকায় একদিনে গ্রেপ্তার ৫১২ জন, মামলা ৪৮
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৭:৪৭
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৮টি মামলা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর পুলিশের রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৭১, তেজগাঁও বিভাগ ৪৭, মিরপুর বিভাগ ১১৬, গুলশান বিভাগ ৫৬, উত্তরা বিভাগ ৫৬ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে এক কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, চার গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার ডিএমপির অভিযানে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। ওইসব ঘটনায় ৫৮টি মামলা করা হয়।