ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সবুজবাগে কাতার প্রবাসীকে কুপিয়ে হত্যা

সবুজবাগে কাতার প্রবাসীকে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৬

রাজধানীর সবুজবাগ এলাকায় সিফাত নমে এক কাতার প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। সিফাতের বন্ধু মো. হাসান জানান, কিছুদিন আগে সিফাত কাতার থেকে দেশে আসেন। যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় তার বাসা। রোববার বিকেলে সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় তাকে কুপিয়ে খুন করা হয়।

পুলিশ জানায়, বরইতলা এলাকার একটি আবাসিক ভবনের পাঁচতলায় এক নারী একা বাস করেন। তার স্বামী মাঝেমধ্যে বাসায় আসেন। ওই নারী সিফাতের বান্ধবী। রোববার দুপুরে সিফাত ওই বাসায় যান, তখন নারী একা ছিলেন। বিকেল ৩টার দিকে কয়েকজন ওই বাসায় গিয়ে সিফাতকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিকেল সাড় ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, ওই পাঁচতলা ভবনের পাশের একটি ভবন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে চারজনকে ওই বাসায় ঢুকতে এবং বের হতে দেখা গেছে। একজনের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা ৫ থেকে ৬ মিনিট ওই ভবনে অবস্থান করে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, ওই নারীকে থানায় ডেকে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×