ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‎গেন্ডারিয়ায় শিশুর মরদেহ উদ্ধার

‎গেন্ডারিয়ায় শিশুর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৪১

রাজধানীর গেন্ডারিয়ার মিলব্যারাক এলাকার বাসার সিঁড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তানভীর হোসেন(১০)। নিহত তানভীর রানু শিকদার ও আলী আকবরের ছোট ছেলে। সে মিলব্যারাকে পরিবারের সঙ্গে থাকতো।

স্বজনরা জানান, তানভীরের মা রানু শিকদার বাসার পাশেই অন্য একটি বাসায় কাজ করেন। বুধবার দুপুরে তাদের একটি রিকশা বিক্রির খোঁজ নিতে ও বড় ছেলে রিকশা নিয়ে বের হয়েছে কিনা তা দেখতে বাসার পাশের একটি গ্যারেজে যান। এসময় তানভীর ও তার ছোট বোন বাসায় ছিলেন। তাদের মা বাসায় না ফেরায় যেই বাসায় কাজে যেতেন সেই বাসায় মাকে খুঁজতে যান তারা। তার কিছুক্ষণ পরই ওই বাসার দুতলার সিঁড়ির ফাঁকা স্থানে দড়িতে ঝুলানো অবস্থায় তানভীরকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোট বোন স্পষ্ট করে কিছু বলতে পারে না। তবে কেউ একজন ছিল সেটা বলতে পারে। কিন্তু নাম জানে না এবং চিনতেও পারে না। পরিবারের অভিযোগ, তানভীরকে গলা টিপে হত্যা করা হতে পারে। তার গলায় নখের দাগ আছে।

‎গেন্ডারিয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, দড়িতে গলায় ফাঁস লেগে মারা যেতে পারে শিশুটি।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন শাহীন সমকালকে বলেন, নিহত তানভীরের গলায় দাগ রয়েছে। ওই বাসায় তার ছোট বোনকে ভয় দেখাতে গিয়ে সিঁড়িতে দড়িতে ফাঁস লেগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন

×