ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে এপেক্স ভবনে আগুন

ধানমন্ডিতে এপেক্স ভবনে আগুন
×

ছবি: সংগৃহীত

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০২

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুম ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

‎জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।

‎এখন পর্যন্ত আগুনে কেউ আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

×