আগারগাঁও মেট্রোস্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২২:৪৫ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ২২:৪৬
রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে মেট্রোস্টেশন এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে এমন তথ্য পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
- বিষয় :
- ককটেল বিস্ফোরণ