মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৫
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৫:৫৬
রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- সুমন হোসেন, শাকিল মিয়া, সাজু মিয়া, রুবেল মিয়া ও রকি। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
ডিবি পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিচ উদ্দীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা মূলত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
- বিষয় :
- ডাকাত
- মোহাম্মদপুর
