ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ডেমরায় তরুণী ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার

ডেমরায় তরুণী ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৭:০৪

রাজধানীর ডেমরায় তরুণীকে (২৩) চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। পরে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ডেমরা থানার এসআই রেজাউল করিম জানান, চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন ওই তরুণী। পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ১৪ নভেম্বর তাকে ডেকে নেন আল-আমিন। ডেমরার পশ্চিম বপনগর এলাকার মনু মিয়া মার্কেটের পাশের একটি ভাড়া বাসায় তাকে থাকতে দেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×