ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

গণহত্যা-নির্যাতন জাদুঘরের দুইদিনব্যাপী সম্মেলন শুরু শুক্রবার

গণহত্যা-নির্যাতন জাদুঘরের দুইদিনব্যাপী সম্মেলন শুরু শুক্রবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৬:২৬

একাত্তরের গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের আয়োজনে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে।

এবারের সম্মেলনে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে '১৯৭১-এর গণহত্যা, বাংলাদেশের সুর্বণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।'

সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

প্রথমদিন বাংলা একাডেমির তিনটি মিলনায়তনে সম্মেলনের ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে। পরদিন একই মিলনায়তনে সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে ইতালি, কম্বোডিয়া, তুরস্ক, মিয়ানমার, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।

আরও পড়ুন

×