সপ্তাহে ৩ ঘণ্টার জন্য গাড়িমুক্ত হচ্ছে উত্তরার এক সড়ক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৭:১৯
রাজধানীর উত্তরার একটি সড়ককে প্রতি সপ্তাহে একদিন তিন ঘণ্টার জন্য ব্যক্তিগত গাড়িমুক্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
উত্তরার সোনারগাঁ জনপথ সড়কের ১১ নম্বর সেক্টরের ২/এ নম্বর সড়ক থেকে চৌরাস্তা পর্যন্ত অংশে এখন থেকে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকবে। এ সময় ওই সড়কে এলাকাবাসী হাঁটতে, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত্য, গান, ছবি আঁকা, আড্ডা, বই পড়াসহ বিভিন্ন কাজ করতে পারবেন।
ডিএনসিসি জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম গাড়িমুক্ত সড়কের উদ্বোধন করবেন।
- বিষয় :
- গাড়িমুক্ত সড়ক