আধুনিকায়নের পর খুলছে ওসমানী স্মৃতি মিলনায়তন
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম মিলনায়তনটি পরিদর্শন করেন- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:১৩
সিঙ্গাপুর থেকে আনা নকশায় আধুনিকায়নের পর ৯ ডিসেম্বর খুলে দেওয়া হচ্ছে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন নবসজ্জিত মিলনায়তনটি উদ্বোধন করবেন। একই দিন প্রধানমন্ত্রী এ মিলনায়তনে বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
বাংলাদেশ সচিবালয়ের সামনে নবাব আবদুল গনি রোডে অবস্থিত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এমএজি ওসমানীর নামে নির্মিত প্রায় চার দশকের পুরোনো মিলনায়তনটির সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে কাজ শেষের মেয়াদ ছিল আগামী জুন পর্যন্ত।
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম মিলনায়তনটি পরিদর্শন করেন।
এ সময় গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটওয়ারী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ওসমানী স্মৃতি মিলনায়তন
