কদমতলীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
সমকাল প্রদিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১০:০৫
রাজধানীর কদমতলীর মিরাজনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাহিমা আক্তার রিমি নামের এক স্কুলছাত্রী। সে লিটল স্টার কিন্ডারগার্ডেন থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে এবার।
শনিবার দুপুরে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। স্বজনরা ফ্যান থেকে নামিয়ে অচেতন অবস্থায় বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাকে। এ সময় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রিমির বাবার নাম সবুর হোসেন। বাড়ি কুমিল্লার হোমনা থানার শ্রীমকদী গ্রামে। তবে মিরাজনগরে তাদের বসবাস। দুই ভাই ও দুই বোনের মধ্যে রিমি দ্বিতীয়।
রিমির মা বিউটি বেগম জানান, তার মেয়ে ঠিকমত খাওয়া-দাওয়া করত না। এ নিয়ে তাকে বকাঝকা করেছিলেন তিনি। তাই অভিমান করে আত্মহত্যা করেছে রিমি।
