ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

শাহবাগে অজ্ঞাত পরিচয় নারী ও পুরুষের লাশ উদ্ধার

শাহবাগে অজ্ঞাত পরিচয় নারী ও পুরুষের লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১১:৩৮

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় লাশ দু'টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তারা ভবঘুরে ছিলেন।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হাইকোর্ট মাজার এলাকায় এক পুরুষের লাশ পড়েছিল। তার বয়স আনুমানিক ৬০ বছর। পরনে ছিল লুঙ্গি। বকশি বাজার মোড়ে আনুমানিক ৪৫ বছর বসয়ী এক নারীর লাশ পাওয়া যায় প্রায় একই সময়। তার পরনে ছিল প্রিন্টের সুতি শাড়ি। লাশ দু'টির পরিচয় না পাওয়ায় মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×