ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০০:৫৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হাসেম রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় মোর্শেদ আলম (৪০) নামের একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জে। 

স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর হাসেম রোডে মোর্শেদের মোটরসাইকেলকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×