ঢাকা বাণিজ্য মেলায় স্টলে আগুন
ছবি: ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৭:৩৮ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৮:৩০
রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত লিডার আব্দুস সামাদ জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।
- বিষয় :
- আগুন
- অগ্নিকাণ্ড
- বাণিজ্য মেলায় আগুন
