বাণিজ্য মেলায় স্টলের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৮:১১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৮:৩০
রাজধানীর আগারগাঁওয়ে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি স্টলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন লাগার পর ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সমকালকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
- বিষয় :
- আগুন
- অগ্নিকাণ্ড
- বাণিজ্য মেলায় আগুন
