খোয়া গেছে রেলমন্ত্রীর মোবাইল, থানায় জিডি
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন-ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ১৩:১৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ১৩:২০
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মোবাইল খোয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাজধানীর বেইলি রোডের ‘টিপ টপ’ মসজিদে নামাজ আদায়ের পর থেকে মন্ত্রী তার ব্যবহৃত মোবাইলটি খুঁজে পাচ্ছেন না।
ওসি মনিরুল বলেন, মোবাইলটি চুরি হয়েছে নাকি কোথাও পড়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার রাতে মন্ত্রীর পক্ষে একজন থানায় জিডি করে বলে জানান ওসি।
- বিষয় :
- রেলমন্ত্রী
- মোবাইল
