ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ জানুয়ারি

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ জানুয়ারি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ০৩:৫৪

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত এ বিজ্ঞপ্তিটি রাতেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল।

এতে জানানো হয়, শূন্যপদ রয়েছে ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। আর মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ শূন্য।

অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্য তথ্য ও শর্তাবলি এনটিআরসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী, কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

আরও পড়ুন

×