ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরএসএম পদে নিয়োগ দিচ্ছে আকিজ ইলেকট্রিক

আরএসএম পদে নিয়োগ দিচ্ছে আকিজ ইলেকট্রিক
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৬:০৩ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৬:০৬

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেম বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) 
বিভাগ: লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেম
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ করার ক্ষমতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর 
কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদনের শেষ সময়: ১৭ মার্চ ২০২৬

আরও পড়ুন

×