ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রামে খুনের পর লাশ গুম: শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

চট্টগ্রামে খুনের পর লাশ গুম: শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার
×

আয়নী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৭:৫২ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৭:৫৩

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় নয় বছরের শিশু আয়নীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান রায় ঘোষণার দিন ধার্য করেন। আসামি রুবেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শিশুটিকে হত্যা করার তথ্য-প্রমাণ তুলে ধরেছি। আসামির আসামি সবজি বিক্রেতা মো. রুবেলের সর্বোচ্চ শাস্তি চেয়েছি। 

২০২৩ সালের ২১ মার্চ নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নী। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় তার মা পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে স্থানীয় সবজি বিক্রেতা মো. রুবেলের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের নয় দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিশুটির ব্যবহৃত পোশাক ও স্যান্ডেলও পাওয়া যায়। রুবেল খুনের দায় স্বীকার কওে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। লাশ উদ্ধারের পর আয়নীর মা চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ নালিশি মামলা করেন। আদালতের নির্দেশে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্ত শেষে রুবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

আরও পড়ুন

×