ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নির্বাচন নিয়ে সংশয় দূর করতে হবে: সিপিবি প্রার্থী

নির্বাচন নিয়ে সংশয় দূর করতে হবে: সিপিবি প্রার্থী
×

গণসংযোগকালে ডা. আহাম্মদ সাজেদুল হক- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ১০:৩২

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, ভোটারদের মধ্যে নির্বিঘ্নে আগামী ৩০ জুানয়ারির নির্বাচনে ভোট দিতে পারা নিয়ে সংশয় রয়েছে। এ সংশয় দূর করতে নির্বাচন কমিশনকেই পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার রাজধানীর সেনপাড়া, মিরপুর ১০ নম্বর, আমতলা বাজার, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় গণসংযোগকালে পথসভায় সাজেদুল হক রুবেল এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের গরিব-মধ্যবিত্ত ৯৫ শতাংশ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাস্তে মার্কায় ভোট দিতে হবে। আমরা নির্বাচিত হলে ঢাকার প্রকৃত নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

পথসভাগুলোতে আরও বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, আসলাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, আলী কাউসার মামুন, আসাদুজ্জামান আজিম, গৌতম রায় প্রমুখ।

আরও পড়ুন

×