ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৭৫ বর্ষপূর্তি উৎসব

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২২:১৫

আগামী ডিসেম্বরে জমকালো আয়োজনে ১৭৫তম বর্ষপূর্তি উৎসব করতে যাচ্ছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের উৎসবটি সফল করতে ষষ্ঠ প্রস্তুতি সভা করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ১৭৫ বর্ষপূর্তি উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ১৯৫৮ ব্যাচের শিক্ষার্থী শরীফ মো. আমিন উদ্দিন, ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী মিডিয়া ব্যক্তিত্ব ফজলুর রহমান বাবু, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দিন, শেখ মাহতাব আলী মেথু, এ কে কিবরিয়া স্বপন, সাজ্জাদ হোসেন রনি, সৈয়দ মান্নাফ হোসেন খসরু, রানা খান, নুরুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফকির এবং সৈয়দ আলাওল হোসেন তনুসহ বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা। বাউল সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট বাউলশিল্পী পাগলা বাবলু খান।

সভায় জানানো হয়, বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে উৎসবে থাকবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বর্ষপূর্তি উদ্‌যাপন পর্ষদ ও উপপর্ষদগুলো পূর্ণাঙ্গ করা, নিবন্ধনসহ অর্থ ও স্মারকগ্রন্থ প্রকাশনা উপপর্ষদের কার্যক্রম শুরু, নীতিমালা বাস্তবায়ন এবং উৎসবের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

আগামী ২০ জুন সকাল ১০টায় পরবর্তী প্রস্তুতি সভায় এসব বিষয় চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

×