ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক 

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক 
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:১৪

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ ক্যাশব্যাক ক্যাম্পেইন চালু করেছে দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। রিটেইল, লাইফস্টাইল, ই-কমার্স, সুপারস্টোর, ভ্রমণ ও বিনোদনসহ বিভিন্ন খাতে এই অফার চালু করা হয়েছে।

কয়েক সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পেইনের আওতায় নগদ অ্যাপ, কিউআর কোড স্ক্যান কিংবা ই-কমার্স গেটওয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করলে গ্রাহকেরা তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা পাবেন।

ইলেকট্রনিক্স পণ্যের কেনাকাটায় গ্রাহকদের জন্য রাখা হয়েছে ৫০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। নির্দিষ্ট ১৫টি ব্র্যান্ড থেকে কমপক্ষে ২০ হাজার টাকার পণ্য কিনলে এই সুবিধা মিলবে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র্যাংস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, এস্কয়ার ইলেকট্রনিক্স, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস ও স্টার টেক।

ঈদের পোশাক ও জুতো কেনাকাটাতেও থাকছে বিশেষ ছাড়। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে অন্তত ২ হাজার ৫০০ টাকার কেনাকাটায় পোশাকে ২০০ টাকা এবং জুতায় আরও ২০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের আওতায় থাকা ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ইনফিনিটি, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেইলর, লে রিভ, এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা।

সুপারস্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাতেও বিশেষ সুবিধা দিয়েছে নগদ। অনুমোদিত সুপারস্টোরে অন্তত ২ হাজার ৫০০ টাকার কেনাকাটায় প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুইবারে মোট ২০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

রেস্তোরাঁ ও বিনোদন খাতকেও এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। নির্বাচিত রেস্তোরাঁয় কমপক্ষে ৫০০ টাকার বিল পরিশোধ করলে দুইবারে মোট ১০০ টাকা ক্যাশব্যাক মিলবে। এছাড়া অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি থেকে ৪৯৯ টাকার খাবার অর্ডারে ১০ শতাংশ পর্যন্ত, সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়া টগি ফান ওয়ার্ল্ড ও হাইপার প্লেগ্রাউন্ডসের মতো বিনোদন কেন্দ্রে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে দুইবারে মোট ১০০ টাকা ক্যাশব্যাক সুবিধা রাখা হয়েছে।

ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত সহজ করতে ট্রাভেল খাতেও অফার চালু করেছে নগদ। দারাজ ও অথবা’র মতো অনলাইন মার্কেটপ্লেসে ১ হাজার টাকার কেনাকাটায় দুইবারে মোট ২০০ টাকা ক্যাশব্যাক মিলবে। পাশাপাশি বিডিটিকেট ও সহজ বাসের মাধ্যমে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকিট কিনলে প্রতি লেনদেনে ৫০ টাকা করে দুইবারে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

ঈদ ক্যাম্পেইন নিয়ে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ঈদুল আজহায় গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করতেই এই আয়োজন। তিনি বলেন, মানুষের সবচেয়ে বেশি কেনাকাটার খাতগুলোকে কেন্দ্র করেই আকর্ষণীয় অফার সাজানো হয়েছে, যাতে গ্রাহকেরা সহজে ও স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারেন।
 

আরও পড়ুন

×