ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাইদা কালেকশন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শাজিয়া জাহীন আলমগীর

রাইদা কালেকশন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শাজিয়া জাহীন আলমগীর
×

শাজিয়া জাহীন আলমগীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২২:৩৭

লাবিব গ্রুপের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান রাইদা কালেকশন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন শাজিয়া জাহীন আলমগীর। এর আগে তিনি প্রতিষ্ঠানটির গ্রুপ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শাজিয়া জাহীন আলমগীর লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও ভাইস চেয়ারম্যান সুলতানা জাহানের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত। গ্রুপ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষাজীবনে শাজিয়া জাহীন আলমগীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে MYP Diploma ও IB Diploma সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টনের ইমারসন কলেজ থেকে স্নাতক এবং লন্ডনের City St George’s থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নতুন দায়িত্বে তিনি রাইদা কালেকশন্সের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও ব্যবস্থাপনার নেতৃত্ব দেবেন। বিশেষ করে ইউরোপীয় বাজারে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন তিনি।

ব্যক্তিজীবনে শাজিয়া জাহীন আলমগীর বিবাহিত। তার স্বামী সিরাজম মুনির খান। তিনি দুবাই ও হংকংয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী শান শিং গ্রুপের চেয়ারম্যান ইকরাম আহমেদ খানের সন্তান।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে লাবিব গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শাজিয়া জাহীন আলমগীরকে অভিনন্দন জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×