ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

২৫ বছর পূর্তিতে এপেক্সের নানা অফার

২৫ বছর পূর্তিতে এপেক্সের নানা অফার
×

বুধবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সংবাদ সম্মেলনে কোম্পানির এমডি সৈয়দ নাসিম মঞ্জুরসহ কর্মকর্তারা ফটো রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ১২:০০

দেশের বাজারে পথচলার ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে মূল্যছাড়ের অফারসহ নানা আয়োজনে তা উদযাপন করবে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, এপেক্স দেশের জুতার বাজারে বিপ্লব এনেছে। ১৯৯০-এর দশক থেকে যে কোনো উৎসব-পার্বণে মানুষের পায়ে চলার সঙ্গী হিসেবে এপেক্স পছন্দের শীর্ষে রয়েছে।
বর্তমান রপ্তানি বাজার প্রসঙ্গে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, এ খাতের রপ্তানি থেকে চীন কিছুটা সরে এসেছে। চীনের এ বাজার ধরার সুযোগ এসেছিল। কিন্তু প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যবসা করার খরচ বেড়ে গেছে। তা ছাড়া ব্র্যান্ডিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। তাই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না উদ্যোক্তারা। তিনি বলেন, সাভারের চামড়া শিল্পনগরী আন্তর্জাতিক মানের না হলে রপ্তানি বাজার পুরোপুরি ধরা যাবে না।
এপেক্সের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফিরোজ মোহাম্মদ বলেন, দিন দিন চাহিদা বাড়ছে এপেক্সের জুতার। তিন কারণে এপেক্স শীর্ষে। তা হচ্ছে- গুণগত মান, নিত্যনতুন ডিজাইন এবং গ্রাহকসেবা।
দেশের বাজারে এপেক্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে এপেক্সের সব স্টোরে ক্রেতাদের জন্য থাকছে নানা অফার এবং এনগেজমেন্ট অ্যাক্টিভিটিস। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাকি ২৫ অফার, স্পিন দ্য হুইল, সারপ্রাইজ ২৫ মিনিট, কম্বো অফার, স্টার সারপ্রাইজ, বার্থডে সারপ্রাইজ, এপেক্স রিওয়ার্ডস মেম্বারদের জন্য স্পেশাল স্যুভেনির ইত্যাদি। অফার চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

×