জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি
পণ্য রপ্তানি (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৪০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৪৬
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসের চেয়ে এই পরিমাণ প্রায় ৬ শতাংশ বেশি।
রপ্তানি বেশি হয়েছে ২৯ কোটি ডলার। ১ ডলারের বিনিময় হার ১০৭ টাকা হিসেবে রপ্তানি বেশি হয়েছে তিন হাজার ১০০ কোটি টাকা। গত বছরের জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার।
বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এ তথ্য প্রকাশ করেছে।
অন্যদিক অর্থবছরের হিসেবে চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই থেকে জানুায়ারি পর্যন্ত গত সাত মাসে সার্বিক রপ্তানি বেড়েছে প্রায় ১০ শতাংশ। মোট তিন হাজার ২৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ সময়। এই আয় সরকার নির্ধারিত গত সাত মাসের লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য বেশি।
- বিষয় :
- পণ্য রপ্তানি
- ডলার
