ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

স্বর্ণের দাম কমল

স্বর্ণের দাম কমল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:৪৩

করোনোভাইরাসের প্রভাব এবার পড়েছে স্বর্ণের বাজারে। দেশে সব ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় তারাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন এ দর বহাল থাকবে বলে জানিয়েছে জুয়েলার্স মালিকদের সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা বা প্রতি গ্রাম ৫ হাজার ১৭৫ টাকা। এ মানের স্বর্ণের বাজারদর আগে ছিল ভরিপ্রতি ৬১ হাজার ৫২৭ টাকা বা গ্রামপ্রতি দাম ছিল ৫ হাজার ২৭৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি বাজারদর আগের ৫৯ হাজার ১৯৪ টাকার স্থলে ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দর ৫৪ হাজার ১৭৯ থেকে ৫৩ হাজার ১২ টাকায় নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

একইভাবে সনাতন স্বর্ণের দরও কমিয়ে ভরিপ্রতি ৪০ হাজার ২৪০ টাকায় নামানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত অর্থাৎ ভরিপ্রতি ৯৩৩ টাকা রয়েছে।

আরও পড়ুন

×