ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাহজালাল ইসলামী ব্যাংক দিল ৫ কোটি টাকা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাহজালাল ইসলামী ব্যাংক দিল ৫ কোটি টাকা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৫:৩২

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ও অসহায় মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক।

মঙ্গলবার এ অনুদানের চেক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অনুদান দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি



আরও পড়ুন

×