কৃষি ও পরিবেশ উন্নয়নে তিন প্রকল্পে সহায়তা দেবে এফএও
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৮:০০
কৃষি ও পরিবেশ উন্নয়নে আরও তিন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। বুধবার এ বিষয়ে সংস্থাটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) চুক্তি হয়েছে। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত সংস্থাটি ৪০০টি প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে বলে ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
