বিএসআরএম আয়োজিত ‘সমৃদ্ধির পথে একসাথে’ শীর্ষক মতবিনিময়
.
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ২১:০৪
বিএসআরএম আয়োজিত ‘সমৃদ্ধির পথে একসাথে’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিএসআরএম চট্টগ্রাম সদর দপ্তরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএসআরএমের অন্যতম ডিলার ‘মেসার্স হীরা এন্টারপ্রাইজকে’ আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে মেসার্স হীরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর স্বত্বাধিকারী জেসমিন আলম এবং বিএসআরএম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ পরিচালক, চিফ অপারেটিং অফিসার সহ সংশ্লিষ্ঠ ঊর্ধতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিএসআরএম
