১৯৩ কোটি টাকা ঋণ খেলাপ
হামিদ স্পিনিংয়ের পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০:০৪
ব্যাংক এশিয়ার ১৯৩ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় হামিদ স্পিনিং মিলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, তাঁর স্ত্রী ও তিন সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।
হামিদ স্পিনিং মিলের অফিস গুলশানের হামিাদ টাওয়ারে। আর কারখানা নরসিংদীর চর মাধবদী এলকায়।
সম্প্রতি বেশ কয়েকজন ঋণখেলাপির দেশত্যাগে নিষেধাজ্ঞা, খেলাপি ঋণ পরিশোধে সময় বেঁধে দেওয়া, বন্ধকি সম্পত্তিতে সাইনবোর্ড টানানোসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন আদালত। এ ধারা ঠিক থাকলে খেলাপি ঋণ আদায় জোরদার হবে বলে মনে করেন ব্যাংকাররা।
- বিষয় :
- ব্যাংক এশিয়া
- ঋণখেলাপি
