ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ডিসেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ডিসেম্বরে
×

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৪২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৭

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে। 

আজ অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি টিম পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন

×