ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার মায়ের মৃত্যু

ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার মায়ের মৃত্যু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০২:২০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০২:৫৫

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের মা রাবেয়া খন্দকার (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

রোববার রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. মো. নওয়াব আলীর স্ত্রী রাবেয়া খন্দকার তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  

সোমবার বাদ জোহর গুলশান জামে মসজিদে নামাজের জানাজা পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি  


আরও পড়ুন

×