ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১০ মাসে আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে আইটিআইআইইউ

১০ মাসে আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায় করেছে আইটিআইআইইউ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৬:২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন নতুন সংস্থা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) শুধু ফাঁকি উদ্ঘাটন নয়, উদ্ঘাটিত ফাঁকির প্রায় ২০০ কোটি টাকার আয়কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। সংস্থাটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে অবস্থিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কেক কেটে তা উদযাপন করেন কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র জানায়, আইটিআইআইইউর পথচলা শুরু ২০২৪ সালের ২৩ ডিসেম্বর। এরই মধ্যে বহুজাতিক কোম্পানি থেকে দেশীয় শিল্পগোষ্ঠী, সচিব থেকে খেলোয়াড়সহ অনেকের আয়কর ফাইল তদন্ত করেছে সংস্থাটি।

এ বিষয়ে আইটিআইআইইউর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, আমরা ২০০ কোটি টাকা ফাঁকির কর আদায়ের মাইলফলক অতিক্রম করেছি। ২০২৫ সালের ৮ জানুয়ারি আমাদের প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে কর জমা হয়েছিল। ৯ মাস ৮ দিনে এ-চালানের মাধ্যমে ২০১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৭১ টাকা ফাঁকিকৃত কর আদায় হলো।

আরও পড়ুন

×