ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টিচিং অ্যাসিস্ট্যান্ট থেকে ড্যাফোডিল গ্রুপের পরিচালক সামিহা খান

টিচিং অ্যাসিস্ট্যান্ট থেকে ড্যাফোডিল গ্রুপের পরিচালক সামিহা খান
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:২৩

ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সামিহা খান। সম্প্রতি ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তার নিয়োগের ঘোষণা দেয়া হয়। গত পাঁচ বছরে পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ নুরুজ্জামান সামিহা খানের হাতে পরিচালক পদের নিয়োগপত্র তুলে দেন। একই সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম. আর কবির তার নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অবদানের জন্য দুটি প্রশংসাপত্র প্রদান করেন।

২০২১ সালে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ড্যাফোডিলে কর্মজীবন শুরু করেন সামিহা খান। ড্যাফোডিল গ্রুপে কর্মরত সময়ে তিনি ফিউচার ডিআইইউ, ব্র্যান্ড ও কমিউনিকেশনস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এইচআরডিআই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

সামিহা খান যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।

১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি পাবলিক লিস্টেড প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×