দেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করল ওয়ালটন
বাংলাদেশে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফ্যান জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম ও এমডি এস এম মাহবুবুল আলম। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:২২
২০২৬ বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন।
রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এ জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন এ তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।
অনুষ্ঠানে ওয়ালটন হাই- টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা তার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লক্ষ লক্ষ ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে। বিশ্বকাপের সময় ঢাকা, চট্টগ্রাম এবং গ্রামাঞ্চলের রাস্তাঘাট আকাশী নীল এবং সাদা পতাকায় ভরে ওঠে। এই ভালোবাসা আর্জেন্টিনার খেলার ধরণ, খেলোয়াড়দের নম্রতা এবং অনুপ্রেরণামূলক ফুটবল যাত্রার প্রতি বাংলাদেশী ভক্তদের আবেগগত সংযোগ প্রতিফলিত করে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত এবং আনন্দিত।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এর মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ত্ব লাভ করেছ ওয়ালটন।ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাচ্ছে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। এরই প্রেক্ষিতে আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করলো প্রতিষ্ঠানটি।
- বিষয় :
- আর্জেন্টিনা
- ফুটবল
- ওয়ালটন
