সহজেই ঈদ সালামি বিকাশে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
ঈদের লম্বা ছুটি শুরু হওয়ার আগে অফিসের শেষ কর্মদিবস এখন ভিন্ন এক আমেজ নিয়ে আসে। কাজের ব্যস্ততার মাঝেই কনিষ্ঠ সহকর্মীদের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে দল বেঁধে অগ্রজদের কাছ থেকে সালামি আদায় করা। আর এই সালামি আদান-প্রদানকে কেন্দ্র করে তৈরি হয় মজার সব স্মৃতি। এক সময় নতুন কড়কড়ে নোটে সালামি দেওয়ার চল থাকলেও কালের বিবর্তনে সালামি আদান-প্রদানেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। গত কয়েক বছর ধরেই ঈদ ঘনিয়ে এলে কানে বাজছে ‘ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশ-এ।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহিদুল ইসলাম বলেন, ‘যাদের সঙ্গে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করি, তাদের সঙ্গে সালামি বিনিময় ঈদের আগে এক বাড়তি আনন্দ যোগ করে। একটা সময় ছিল যখন নতুন নোটের জন্য ব্যাংকে ছুটতাম। আর এখন আগেভাগেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করে রাখি। ডিজিটাল সালামিতে যেমন অফিসের জুনিয়র বিশেষ করে জেন-জি সহকর্মীরা খুশি হন, তেমনি, এলাকার ছোট ভাইবোন, পাড়া-প্রতিবেশী, দূরে থাকা ভাগনে-ভাগনি, ভাতিজা-ভাতিজিদের সালামি পাঠানো অনেক সহজ হয়ে গিয়েছে বিকাশের কল্যাণে।’
এ বছরই চৌদ্দ বছরে পড়েছে কায়নাত আরিতা। মাকে বলে সে কয়েক মাস আগে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছে। কায়নাত জানায়, ‘গত বছর সবাই বড় আপুর মোবাইলে আমার সালামি পাঠিয়ে দিয়েছিল। তবে এবার আমার নিজেরই বিকাশ অ্যাকাউন্ট আছে। তাই নিজের অ্যাকাউন্টেই এবার সালামি পাব।’
এমনি করে লাখো গ্রাহক এখন সালামি দিতে বিকাশ ব্যবহার করছেন। ২০২৫ সালে ঈদুল ফিতরে প্রায় ১০ লাখ মানুষ বিকাশ অ্যাপ থেকে ঈদকার্ডসহ সালামি পাঠিয়েছেন। এই গ্রাহকদের ৪০ শতাংশই নারী। আবার গ্রাহকদের ৩০ শতাংশই সালামি পাঠিয়েছেন চাঁদ রাতে। প্রায় ৪৮ শতাংশ পাঠিয়েছেন ঈদের দিন, আর বাকিরা পরের দুই দিনে। এদিকে, ৭০ শতাংশের বেশি সালামি যাচ্ছে এক জেলা থেকে আরেক জেলায়। এ ছাড়া জেন-জি থেকে বেবি বুমার সব বয়সের গ্রাহকরাই বিকাশ থেকে সালামি পাঠাচ্ছেন।
যেভাবে বিকাশে সালামি পাঠাবেন
ঈদ সালামি পাঠাতে বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ অপশনে যেতে হবে। তারপর নিচে থাকা ঈদ মোবারক লেখা ঈদকার্ড সিলেক্ট করতে হবে। সেখানে নিজের মতো করে মেসেজ এবং সিগনেচার যোগ করে দেওয়া যাবে। অথবা আগে থেকেই যুক্ত থাকা মেসেজও পাঠানো যাবে। কার্ড যুক্ত হয়ে গেলে সালামির অঙ্ক বসিয়ে এবং সবশেষে বিকাশ পিন দিয়ে সালামি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গ্রুপ সেন্ড মানি
যারা একসঙ্গে অনেককে সালামি পাঠাবেন, তারা খুব সহজে বিকাশ অ্যাপে গ্রুপ সেন্ড মানি ফিচার ব্যবহার করতে পারেন। এ জন্য শুরুতেই বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করে সর্বোচ্চ ৭টি নম্বর অ্যাড করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নেওয়া যাচ্ছে। তারপর মোট সেন্ড মানির পরিমাণ দিয়ে চাইলে প্রতি নম্বরে সমান ভাগে অথবা একেক নম্বরে একেক পরিমাণ সালামি পাঠাতে পারবেন। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করে সালামি পাঠাতে পারবেন।
সালামির সঙ্গে বর্ণিল ঈদকার্ড
সালামি পাঠানোর সময় বিকাশ অ্যাপে থাকা বর্ণিল ঈদকার্ড সিলেক্ট করে তার ওপর নিজের আবেগ-অনুভূতি, স্নেহ-ভালোবাসা জানিয়ে মেসেজ যুক্ত করতে পারবেন যে কোনো গ্রাহক। বাংলা ও ইংরেজি– দুই ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে।
সালামি চেয়ে রিকোয়েস্ট মানি
সালামি শিকারিদের জন্য এক মোক্ষম অস্ত্র বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি ফিচার। অ্যাপ থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ নম্বরে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পৌঁছে দেওয়া যাবে।
বিদেশ থেকে সালামি
যারা কাজের প্রয়োজনে প্রিয়জনকে দূরে রেখে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন তারাও এখন বিকাশে রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সালামি পাঠাতে পারেন।
সেন্ড মানি বান্ডেল
যারা অনেককে সালামি পাঠাবেন তারা সেন্ড মানির খরচ কমাতে বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ সেকশন থেকে পছন্দের ‘সেন্ড মানি বান্ডেল’ কিনে নিতে পারেন। বর্তমানে গ্রাহকরা ৩০ দিন মেয়াদে ৫, ১০, ২৫, ৫০, ও ১০০টি সেন্ড মানি বান্ডেল কিনতে পারবেন।
- বিষয় :
- বিকাশ
