গুলশানে হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, উন্মোচিত ৩ প্রিমিয়াম পণ্য
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৫:০৯
বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন মাইলফলক স্পর্শ করেছে হায়ার। রাজধানীর গুলশান–১ এলাকায় প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার উদ্বোধন হওয়া এই স্টোরে হায়ারের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (VI) সিস্টেম উপস্থাপন করা হয়েছে, যা ব্র্যান্ড আপগ্রেডের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দেশের বাজারে হায়ারের অবস্থান আরও শক্তিশালী হবে।
নতুন ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। ফলে গ্রাহকরা এক ছাদের নিচে আধুনিক স্মার্ট হোম সমাধানের অভিজ্ঞতা পাচ্ছেন।
উদ্বোধন উপলক্ষে হায়ার তিনটি প্রিমিয়াম পণ্য উন্মোচন করেছে। এগুলো হলো— ‘Gravity AI Series’ ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার, ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো এবং ১০০ ইঞ্চির QD-Mini LED 4K টেলিভিশন। প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পণ্য ডিজাইন করা হয়েছে।
লঞ্চ উপলক্ষে বিশেষ অফার হিসেবে হায়ার ঘোষণা দিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারির পর যারা এয়ার কন্ডিশনার কিনেছেন—পুরনো ও নতুন সকল গ্রাহকই এখন থেকে ৫ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুবিধা পাবেন। ‘জিরো লেবার ফ্রি ওয়ারেন্টি’ নামে এই নতুন নীতি বাংলাদেশে প্রথমবার চালু করল প্রতিষ্ঠানটি।
হায়ার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারের চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও নতুন পণ্য উদ্ভাবন, উন্নত সেবা প্রদান এবং স্মার্ট লাইফস্টাইল নিশ্চিত করতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
