অটিজম-বান্ধব পরিবেশ গড়ে তুলতে ডিবিএল সিরামিকসের নতুন ইনক্লুসিভ গাইডলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২১:৪৪
অটিজমে আক্রান্ত শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও পণ্য তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ডিবিবিএল সিরামিকস। ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে একটি ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম-বান্ধব স্থান ও পণ্য তৈরিতে সহায়ক হবে।
বিশ্বজুড়ে প্রায় ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত হলেও তাদের বেড়ে ওঠার পরিবেশ, যেমন ঘর বা স্কুল অধিকাংশ ক্ষেত্রেই অটিজম-বান্ধব করে ডিজাইন করা হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে ডিবিএল সিরামিকস ছয় মাসের গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী আকার, রং ও টেক্সচার নির্ধারণ করে গাইডলাইনটি তৈরি করেছে। এই গাইডলাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম অটিজম-বান্ধব টাইলস ‘নিউরোটাইলস’।
গবেষণায় দেখা গেছে, অটিজমে আক্রান্ত শিশুরা হালকা রং, সরল টেক্সচার এবং একধরনের প্যাটার্নে বেশি স্বস্তি পায়। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং নিজেদের নিয়ন্ত্রণ করার সক্ষমতা উন্নত হয়। এই গবেষণায় অংশ নেন চিকিৎসক, মনোবিজ্ঞানী, শিক্ষক ও ডিজাইনাররা। পাশাপাশি যুক্ত ছিল কল্যাণী ইনক্লুসভি স্কুল, ন্যাশনাল ইনস্টটিউিট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটিল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল-এর বিশেষজ্ঞরাও।
ডিবিএল সিরামিকস চায়, এই উদ্যোগে সবাই অংশগ্রহণ করুক। সে লক্ষ্যে গাইডলাইনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেন যে কেউ এটি ব্যবহার করে অটিজম-বান্ধব পরিবেশ তৈরি করতে পারে। গাইডলাইনটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে এই ঠিকাো থেকে: https://neurotiles.dblceramics.com/
প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘যদি অটিজমে আক্রান্ত একটি শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি অনুভব করে, তাহলেই আমাদের এই উদ্যোগ সফল।’
সংবাদ বিজ্ঞপ্তি
