ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৈদেশিক বাণিজ্যে ব্র্যাক ব্যাংকের বিলিয়ন ডলারের রেকর্ড

বৈদেশিক বাণিজ্যে ব্র্যাক ব্যাংকের বিলিয়ন  ডলারের রেকর্ড
×

এক মাসে এক বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করার সাফল্য উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা - ফটাে রিলিজ

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৭:৩৯ | আপডেট: ০৭ মে ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রথমবারের মতো এক মাসে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে। সম্প্রতি এ সাফল্য উদ্‌যাপনে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকটির এএমডি অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডিএমডি মো. আসিফ বিন ইদ্রিস, মো. মুনিরুজ্জামান মোল্যা এবং হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম। গতকাল বুধবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। 

তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা এক মাসে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করেছি, যা ক্রমবর্ধমান গ্রাহক আস্থা ও বৃহৎ পরিসরে সেবা প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার সুস্পষ্ট প্রতিফলন। শক্তিশালী বৈদেশিক মুদ্রা অবস্থান, শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে গ্রাহকদের জন্য আরও দ্রুত ও সুবিধাজনক করেছে।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গতি, নির্ভরযোগ্যতা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের কাছে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।’
ব্র্যাক ব্যাংক জানায়, বৈদেশিক বাণিজ্য গ্রাহকদের সহায়তা দিতে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রধান কার্যালয়ে একটি ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট পরিচালনা করছে, যা সিঙ্গেল কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে সেবা নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে ইউনিটটি সব ধরনের ট্রেড ট্রানজ্যাকশনের দ্রুত প্রসেসিং নিশ্চিত করছে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত ট্রেড ডেভেলপমেন্ট টিম আন্তর্জাতিক বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকদের জন্য বিভিন্ন সহায়তা নিশ্চিত করে থাকে, যাতে গ্রাহকদের ট্রেড বিজনেস ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন

×