পূবালী ব্যাংকের কার্ডধারীদের জন্য কনকর্ড আর্কিটেক্টসে বিশেষ সুবিধা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৩৭
পূবালী ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টেরিয়র সল্যুশন প্রতিষ্ঠান কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে পূবালী ব্যাংকের কার্ডধারীরা ডিজাইন ও রিসোর্টে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক পিএলসি-এর ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড থেকে ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি এবং ডিজাইন বাস্তবায়নের (এক্সিকিউশন) ক্ষেত্রে আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া এই চুক্তির আওতায় গ্রাহকরা সপরিবারে ফ্যান্টাসি কিংডম এবং ফয়েজ লেক রিসোর্টে থাকার ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট পাবেন।
পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং কার্ড ডিভিশন প্রধান এন. এম. ফিরোজ কামাল এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. নাজমুল ইসলাম (তানিম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পূবালী ব্যাংক পিএলসির এজিএম এবং হেড অফ কার্ড মার্কেটিং মোহাম্মদ আসাদুল্লাহ খান, কার্ড মার্কেটিং ইউনিটের সিনিয়র অফিসার মোহাম্মাদ সাইফুল ইসলাম এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড মার্কেটিং) মো. মাজাহার আলী হিমুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- বিষয় :
- ব্যাংক
